আইআইটিতে আজ একই মঞ্চে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী
আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ, শনিবার এক মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকাল ৯টা ৪৫ থেকে ১১টা পর্যন্ত আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সন টিভি নরেন্দ্রন এবং ডিরেক্টর সুমন চক্রবর্তী।