৩২তম কিফ-এ ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি
৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গাজনের ধুলোবালি’ (ডাস্ট অ্যান্ড পেবেলস)। উল্লেখযোগ্যভাবে, এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ছবি এটি। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, লোকনাথ দে, শ্রেয়া সিনহা, দীপক হালদার, অপূর্ব বার ও শুভঙ্কর মহন্ত।