২০২৭-এর শুরুতে বক্রী মঙ্গল, ভূমিকম্পের ভয়, শেয়ার মার্কেটে ক্ষতি, আর কী প্রভাব? - 24 Ghanta Bangla News
Home

২০২৭-এর শুরুতে বক্রী মঙ্গল, ভূমিকম্পের ভয়, শেয়ার মার্কেটে ক্ষতি, আর কী প্রভাব?

Spread the love

রহস্যময় ভাইরাসের প্রকোপ

মঙ্গল ১৫ বছর পর পর একই রাশিতে বক্রী হয়। শেষবার মঙ্গল সিংহ রাশিতে বক্রী হয়েছিল ২০১২ সালে। কিন্তু তার থেকে এ বার বেশি দিন চলবে মঙ্গলের বক্রীদশা। তার সঙ্গে কেতু-মঙ্গলের জোটও ভালো ভাবে দেখছেন না জ্যোতিষবিদরা। এই অশুভ যুতির প্রভাবে ভারতের কোনও কোনও স্থানে আগামী বছর রহস্যময় ভাইরাসের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট ও দক্ষিণ ভারতে এই ভাইরাসের আক্রমণ বাড়াবাড়ি আকার নিতে পারে।

স্টক মার্কেটের টালমাটাল দশা

বৃহস্পতি বক্রী হলে ১৩ ডিসেম্বর ২০২৬ থেকেই শেয়ার মার্কেটে টালমাটাল পরিস্থিতি দেখা দিতে পারে। এর পর ১০ জানুয়ারি ২০২৭ থেকে মঙ্গল বক্রী হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। বদল আসতে পারে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাবও লক্ষ্য করা যাবে শেয়ার মার্কেটের পরিস্থিতিতে। বিশেষ করে ২০২৭-এর মার্চ-এপ্রিলে কর্কট রাশিতে মঙ্গল, বৃহস্পতি ও কেতুর প্রভাব শেয়ার মার্কেটের উপর বিশেষ প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *