ফায়ার লাইসেন্সের জন্য EMI-তে ঘুষ, ১৫ হাজার টাকা নিতে গিয়ে কোচবিহারে ধৃত দমকলের দুই অফিসার
কোচবিহারে ফায়ার লাইসেন্সের জন্য ছাড়পত্র বা এনওসি পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে দমকল দপ্তরের দুই আধিকারিককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন কোচবিহার ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার এবং এক সহকারী ফায়ার অপারেটর।
এসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসে অভিযান চালান দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সেই সময়ে এক অভিযোগকারীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ওই ডিভিশনের এক সহকারী ফায়ার অপারেটর।