রাউল-কিনিওনেসের গোল, ৩ লাল কার্ড, ‘বাফানা বাফানা’দের উড়িয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর - 24 Ghanta Bangla News
Home

রাউল-কিনিওনেসের গোল, ৩ লাল কার্ড, ‘বাফানা বাফানা’দের উড়িয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

Spread the love

প্রথমার্ধের ছবি

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মেক্সিকো। ক্রমাগত চাপের মুখে খেই হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ৯ মিনিটের মাথায় জ্বলে ওঠেন জুলিয়ান কিনিওনেস। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ও গোলকিপার রনওয়েনের দুর্বল পাস ধরতে পারেননি তাঁর দলের ডিফেন্ডার লিরা। বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন কিনিওনেস। চলতি বিশ্বকাপের প্রথম গোল করে ফেলেন তিনি।

এর পরে ফিজ়িক্যাল ফুটবল খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণের চাপ বজায় রাখে মেক্সিকো। ৪২ মিনিটে কিনিওনেসের শট লাগে গোলপোস্টে। রনওয়েন দু-তিনটি নিশ্চিত সেভ না দিলে আরও গোল হজম করতে হতো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *