পুলিশের চাকরি পেতেই বদলে গেল তরুণী। ধর্নায় প্রেমিক।
তাই বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় প্রেমিকার বাড়ির সামনে গিয়ে বসে পড়েন ওই যুবক। জানা গিয়েছে, বড় শালবাড়ি এলাকার এক যুবকের সঙ্গে নাগুরুরহাট এলাকার ওই তরুণীর প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তরুণী পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই সম্পর্কে শীতলতা শুরু।