দিল্লির সঙ্গে ড্র, ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

দিল্লির সঙ্গে ড্র, ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল

Spread the love


ঘরের মাঠে জয় অধরা ইস্টবেঙ্গলের। (East Bengal)আজ বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম হোম ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের শক্তিশালী স্পোর্টিং ক্লাব দিল্লি। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ম্যাচ। এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা এবং আকে আর্নড লোবা। অন্যদিকে, দিল্লি শিবিরের হয়ে গোল পান কার্লোস ফোর্টেস এবং আশুতোষ মেহেতা। দুইবার পিছিয়ে থেকেও কোনওরকমে সমতায় ফিরে মাঠ ছাড়ল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

প্রথম থেকেই ম্যাচের দখল নিজেদের হাতে রেখেছিল ইস্টবেঙ্গল। প্রথম কোয়ার্টারের শেষের দিকেই প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে থেকে দুর্দান্ত কার্লার নিয়েছিলেন দানি রামিরেজ‌। প্রতিপক্ষের গোলরক্ষক নোরা ফার্নান্ডেজ পরাজিত হলেও ক্রসবারে লেগে বাইরে চলে যায় সেই বল। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ উঠে আসে দিল্লি। সেই আক্রমণ প্রতিরোধ করতে গিয়েই বক্সে ফাউল করে বসেন রশিদ। অনায়াসেই সেখান থেকে পেনাল্টি আদায় করে নেয় টমাস টর্চজের ছেলেরা। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফোর্টেস।

তারপর থেকেই বেশ কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করেছিল ইস্টবেঙ্গল।(East Bengal) তবে ৪০ মিনিটের মাথায় দানি রামিরেজের পাস থেকে বল রিসিভ করে দ্বিতীয় পোস্টের দিকে দূরপাল্লার শট নেন এডমুন্ড। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। প্রথমার্ধের শেষ লগ্নে জয় গুপ্তার শট থেকে ফের গোলের সুযোগ এসেছিল লাল-হলুদের। কিন্তু এবার সেকেন্ড পোষ্টে লেগে বাইরে চলে যায় বল। ৪ মিনিট অতিরিক্ত সময়ের মধ্যে বেশ কয়েকবার আক্রমণ সংঘটিত হলেও আর গোল আসেনি। ড্রেসিংরুম থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের।

কিন্তু পাল্টা আক্রমণ শানিয়ে চাপ বাড়াতে থাকে দিল্লি। (East Bengal )এসবের মাঝেই হর্দিক ভাটের পা লেগে বল চলে যায় নিজেদের অর্ধের বাইরে। সেখান থেকেই আসে কর্নার। সেই ভাসানো বল রিসিভ করতে ব্যর্থ হন গোলরক্ষক প্রভসুখান সিং গিল। বল বারে লেগে সোজা চলে যায় প্রতিপক্ষের ফুটবলার আশুতোষ মেহতার পায়ে। গোলে রাখতে ভুল করেননি তিনি। যারফলে ৬৭ মিনিটের মাথায় ফের ২-১ এগিয়ে গিয়েছিল টমাস টর্চজের দল। এই পরিস্থিতিতে ম্যাচের অন্তিম কোয়ার্টারের আগে আপফ্রন্টে একসাথে একাধিক বদল আনেন হাবাস। মাঠে আসেন পিভি বিষ্ণু থেকে শুরু করে আকে আর্নড লোবার মত খেলোয়াড়রা।

ম্যাচের বয়স যত বাড়তে থাকে মাঝমার থেকে আক্রমণ সংগঠিত করে উঠে আসতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু বক্সের সামনে গিয়ে বারংবার খেই হারিয়ে ফেলতে দেখা যায় ফুটবলারদের। তবে ৮৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্সের জঙ্গল ভেদ করে বল গোলে ঠেলে দিয়ে যান আকে আর্নড লোবা। ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। লাল-হলুদের তরফে একের পর এক আক্রমণ উঠে আসলেও গুলের মুখ আর খুলতে পারেনি কেউ। যারফলে আসন্ন আইএসএল ডার্বি ম্যাচের আগে বেশ কিছুটা ব্যাকফুটেই থাকল গতবারের খেতাব জয়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *