Saline Case: ‘ডাক্তারদেরই গাফিলতি’, স্যালাইন-কাণ্ডে ব্যাখ্যা দিলেন মমতা

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। সরানো হয়েছে স্বাস্থ্য ভবনের বিশেষ সচিবকে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, চিকিৎসকদের গাফিলতি ছিল।