ডার্বির আগে জোর ধাক্কা লাল-হলুদের, হাত ভাঙল এডমুন্ডের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আজ বিকেলে যুবভারতীর বুকে আইএসএলের প্রথম হোম ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। লাল-হলুদের হয়ে গোল পান এডমুন্ড লালরিন্ডিকা এবং আকে আর্নড লোবা। উল্লেখ্য, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুইবার পিছিয়ে গিয়েছিল ময়দানের এই প্রধান। তবে প্রথমার্ধে এডমুন্ড লালরিন্ডিকার দৌলতে ম্যাচে সমতায় ফিরেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।
দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে ফিরেছিল মহম্মদ রশিদ থেকে শুরু করে দানি রামিরেজরা। কিন্তু প্রতি আক্রমণে উঠে এসে ফের গোল করে যায় দিল্লি দল। গোল পান তারকা ফুটবলার আশুতোষ মেহেতা। সেই ধাক্কা কাটিয়ে উঠে সমতায় ফিরতে যথেষ্ট বেগ পেতে হয় মশাল ব্রিগেডকে। পরবর্তীতে বিদেশি ফুটবলার আকে আর্নড লোবার দুরন্ত গোলে ম্যাচে ফিরে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। সমতায় ফেরার পর আরও একাধিকবার আক্রমণ সংগঠিত হলেও আর বদল হয়নি ম্যাচের ফলাফলে। কিন্তু এসবের মাঝেই সকলকে চিন্তায় রেখেছিল দলের দাপুটে ফুটবলার এডমুন্ড লালরিন্ডিকার চোট।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী হাতের হাড় ভেঙেছে লাল-হলুদের এই ফুটবলারের। যারফলে প্রায় আগামী দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। গতবারের পর এবারের ডুরান্ড কাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এডমুন্ড লালরিন্ডিকার। তার অনুপস্থিতি যে দলের আক্রমণভাগের শক্তি কমাবে সেটা বলাই বলে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.