ছন্দে ফিরতে SMAT-এ খেলবেন কুলদীপ
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। ফলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে স্বস্তি পেল উত্তরপ্রদেশ ক্রিকেট দল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টের সিরিজ়ে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কুলদীপকে। তাই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের রাজ্যের দলের হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ স্পিনার। রবিবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। জানা যাচ্ছে, SMAT-এর লিগ পর্বে উত্তরপ্রদেশের হয়ে শেষ তিনটি ম্যাচেই খেলতে পারেন কুলদীপ।