আকাশে উড়ছে মাত্র ছ’টি বিমান, ধুঁকতে থাকা স্পাইসকে শো–কজ় - 24 Ghanta Bangla News
Home

আকাশে উড়ছে মাত্র ছ’টি বিমান, ধুঁকতে থাকা স্পাইসকে শো–কজ়

Spread the love

কেন? বলা হচ্ছে, অনেকগুলি আগে থেকে বিগড়েছে। সেগুলির যন্ত্রাংশ বদলে, সারিয়ে ওড়ার মতো কন্ডিশনে আনতে যে টাকার দরকার, তা নেই স্পাইসজেটের কাছে। অনেকটা ভিশিয়াস সার্কেলের মতো। সেই বিমানগুলি বসে থাকায় বহু ফ্লাইট বাতিল করতে হচ্ছে। আবার ওই সব ফ্লাইটের জন্য যাঁরা টিকিট কেটেছিলেন, সেই টাকা তাঁদের ফেরত দিতে হচ্ছে। লোকসান যেন গলায় চেপে বসছে এয়ারলাইন্সের। আবার বেশিরভাগ বিমানই বিদেশি সংস্থার কাছ থেকে ভাড়ায় নিয়ে চালানো হয়। বছরে সেই ভাড়ার টাকা মেটাতে হয়। অভিযোগ, স্পাইসজেটের ক্ষেত্রে সেই টাকাও বকেয়া পড়ে রয়েছে এবং চুক্তি অনুযায়ী, সেই টাকা বকেয়া থাকলে বিমান আকাশে ওড়ার অনুমতি পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *