One Light-Day Distance | পৃথিবী থেকে ২৫৯০ কোটি কিমি দূরে ভয়েজার-ওয়ান - 24 Ghanta Bangla News
Home

One Light-Day Distance | পৃথিবী থেকে ২৫৯০ কোটি কিমি দূরে ভয়েজার-ওয়ান

Spread the love

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছনো মানুষের তৈরি বস্তু ভয়েজার ১। ১৯৭৭ সালে NASA-র উৎক্ষেপণ করা এই মহাকাশযান প্রায় ৪৯ বছর ধরে মহাকাশে ছুটে চলেছে। ১৮ নভেম্বর ২০২৬-এ পৃথিবী থেকে তার দূরত্ব প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার, অর্থাৎ এক আলোকদিন। বৃহস্পতি ও শনির পর্যবেক্ষণের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ভয়েজার ১। তার আবিষ্কারে উঠে এসেছে বৃহস্পতির অশান্ত বায়ুমণ্ডল, শনির নতুন উপগ্রহ-সহ সৌরমণ্ডলের নানা অজানা তথ্য। এখনও মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই মহাকাশযান। এর শরীরে রয়েছে বিখ্যাত Voyager Golden Record, যাতে পৃথিবীর ছবি, শব্দ, সংগীত ও নানা তথ্য সংরক্ষিত রয়েছে। ১৯৯০ সালে ভয়েজার ১-এর তোলা পৃথিবীর ছবি ‘Pale Blue Dot’ আজও মহাবিশ্বে আমাদের অবস্থান ও অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। ৪৯ বছর পরেও কী ভাবে কাজ করছে ভয়েজার ১? কী কী আবিষ্কার করেছে এই মহাকাশযান? জানুন বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *