Bankura News | জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর উপর সেতু,চরম দুর্ভোগে মানুষ - 24 Ghanta Bangla News
Home

Bankura News | জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর উপর সেতু,চরম দুর্ভোগে মানুষ

Spread the love

বাঁকুড়ার সিমলাপালে জয়পণ্ডা নদীর উপর বসে গেলো প্রায় ২২ বছরের পুরনো সেতু। সেতুর বেহাল অবস্থার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ফলে সিমলাপালের বিস্তীর্ণ এলাকার সঙ্গে তালডাংরার পাঁচমুড়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এখন সেখানে ঘুরপথে যেতে হচ্ছে ২০ থেকে ২৭ কিলোমিটার। বাধ্য হয়ে হাঁটুজল পেরিয়ে নদী পার হচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর সেতুটির কোনও সংস্কার হয়নি। কবে মেরামত হবে পাথরি সেতু? কবে ফিরবে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা? দেখুন প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *