নির্বিচার রোহিঙ্গা নিধনের জন্য দায়ী মায়ানমার, রায় আন্তর্জাতিক আদালতের
আর, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গা গোষ্ঠীর উপর দমন-পীড়নের ঘটনা আদতে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা’ । আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি জানিয়েছেন, ওই সময়ে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। এমন প্রমাণও তাদের কাছে বলে রায় দেওয়ার সময়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)।
শুধু তাই নয়, মায়ানমারে সেনা রোহিঙ্গা মহিলাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের উপরেও হিংসা চালিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রাম ও বসতিগুলো ধ্বংস করে দিয়েছে এমন প্রমাণ আছেও আছে বলে জানিয়েছে আদালত।