মেসিকে কত টাকা দেয় ইন্টার মায়ামি? MLS-এর বেতনের তালিকায় চমক, সর্বোচ্চ পারিশ্রমিক কার? - 24 Ghanta Bangla News
Home

মেসিকে কত টাকা দেয় ইন্টার মায়ামি? MLS-এর বেতনের তালিকায় চমক, সর্বোচ্চ পারিশ্রমিক কার?

Spread the love

তৃতীয় স্থানে রয়েছেন অরল্যান্ডোর ফরাসি তারকা আঁতোয়া গ্রিজ়ম্যান (Antoine Griezmann)। তাঁর বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৩৯ লক্ষ ৩৮ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৩০ কোটি টাকা।

চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন (Son Heung-min)। তাঁর বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ১১ লক্ষ ৫২ হাজার ডলার বা প্রায় ১০৪ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন আটলান্টা ইউনাইটেডের সুইস ফুটবলার ব্রিল এমবোলো (Breel Embolo)। তিনি বছরে পান ১ কোটি ৮ লক্ষ ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০১ কোটি টাকা।

ক্লাবের খরচেও শীর্ষে মেসির ইন্টার মায়ামি

ফুটবলারদের বার্ষিক পারিশ্রমিকের হিসাবেও শীর্ষে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। দলের ফুটবলারদের পিছনে বছরে মোট ৫ কোটি ৯৩ লক্ষ ৭০ হাজার ডলার খরচ করে তারা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫৫ কোটি টাকা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। তাদের খরচ ৪ কোটি ১২ লক্ষ ৯০ হাজার ডলার বা প্রায় ৩৮৬ কোটি টাকা। তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড। তাদের খরচ ৩ কোটি ৮৩ লক্ষ ৫০ হাজার ডলার বা প্রায় ৩৫৮ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *