নরেন্দ্রপুরে ছাত্রের মৃত্যুতে নতুন নির্দেশ নয়
শুনানিতে স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। স্কুলের তরফে দাবি করা হয়, ছাত্রের মৃত্যু স্কুলের ভিতরে হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু ঘোষণা করা হয়। সেই যুক্তিতে স্কুলের দায় এড়ানোর চেষ্টা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের প্রশ্ন, ঘটনা যখন স্কুলের মধ্যেই ঘটেছে এবং ছাত্রকে পরীক্ষা করার পরে যখন তার অসুস্থতা ধরা পড়েছিল, তখন কী পদক্ষেপ করেছিল প্রতিষ্ঠান? রাজ্য আদালতে জানায়, ঘটনার প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। পুলিশ তদন্ত শেষ করে গত ৯ সেপ্টেম্বর চার্জশিট জমা দিয়েছে।