দুই ম্যাচে আট গোল হজম, সমর্থকদের উদ্দেশ্যে ‘বিশাল-বার্তা’ - 24 Ghanta Bangla News
Home

দুই ম্যাচে আট গোল হজম, সমর্থকদের উদ্দেশ্যে ‘বিশাল-বার্তা’

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব সূচি অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ড সফরে এসেছিল ভারতীয় ফুটবল দল। গত ১২ তারিখ সেখানকার মিডিয়া স্টেডিয়ামে প্রথম ফিফা ফ্রেন্ডলী ম্যাচে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব সূচি অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ড সফরে এসেছিল ভারতীয় ফুটবল দল। গত ১২ তারিখ সেখানকার মিডিয়া স্টেডিয়ামে প্রথম ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল ব্লু-টাইগার্স। যেখানে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল পাঁচ গোলের ব্যবধানে। সেই ধাক্কা কাটিয়ে ১৫ তারিখ ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল মনবীর সিংরা। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে পরাজিত হয় ভারত। দুই ম্যাচে আট গোল নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা সকলের কাছে। তবে নিজেদের ভুল ক্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকলের।

খারাপ পারফরম্যান্স হলে ও ইতিবাচক দিক গুলি খুঁজে বের করে দল যে ঘুরে দাঁড়াবে সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রায়ান উইলিয়ামস। পরবর্তীতে সেই ইঙ্গিত স্পষ্ট করেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। তবে দল নির্বাচনের ক্ষেত্রে গোলরক্ষক হিসেবে বিশাল কাইথের (Vishal Kaith) ডাক পাওয়ার পাশাপাশি পরবর্তীতে প্রথম একাদশে তার থাকাটা যে কতটা প্রভাব ফেলতে পারে ম্যাচের মধ্যে সেই বিষয় গুলি ও নজরে এসেছিল দেশের ফুটবলপ্রেমী মানুষদের। উল্লেখ্য, সফরের প্রথম ম্যাচে দুর্বল রক্ষণভাগের জন্য দল পাঁচ গোল হজম করলেও নজরকাড়া ফুটবল খেলেছিলেন বিশাল।

বাঁচিয়ে ছিলেন পেনাল্টি। পরবর্তী ম্যাচে ও খুব একটা হতাশ করেননি তিনি। একাধিক গোল হজম করতে হলেও প্রতিপক্ষের একাধিক সহজ সুযোগ আটকে দিয়েছিলেন তিনি। এবার এই নিউজিল্যান্ড সফর নিয়েই নেটমাধ্যমে বিশেষ পোস্ট করেন এই দাপুটে গোলরক্ষক। সেখানে নিউজিল্যান্ড ম্যাচের বেশকিছু ছবি আপলোড করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘নিউজিল্যান্ডে দুটি কঠিন ম্যাচ ছিল, কিন্তু আমরা উভয় ম্যাচেই একটি দল হিসেবে একসাথে কঠোর লড়াই করেছি। যারা গ্যালারি থেকে আমাদের সমর্থন করেছেন এবং বাড়ি থেকে আমাদের উৎসাহ জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা সর্বদা গর্বিত।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *