তিনটি DRS নষ্ট গিলের, কানে তুলছেন না কারও পরামর্শ, বিতর্কে ভারতের ক্যাপ্টেন
পন্থের পরামর্শ কানে তোলেননি গিল
প্রথম দিনে আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করে ভারত। অংশুল কম্বোজের বল রাচিন রবীন্দ্রর ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে। আম্পায়ার আউট দেননি। পন্থ এবং স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা গিলকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন। তবে গিল সে সব কানে তোলেননি। পরে আলট্রাএজ় রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছিল। অর্থাৎ, রিভিউ নিলে উইকেট পেতে পারত ভারত।
দ্বিতীয় দিনেও দু’টি রিভিউ নষ্ট
শুক্রবারও ছবিটা বদলায়নি। দু’টি রিভিউ নিয়েও সাফল্য পায়নি ভারত। দু’বারই বল করেছিলেন আকাশ দীপ। প্রথম ক্ষেত্রে নাথান স্মিথের প্যাডে বল লাগায় LBW-এর আবেদন করে ভারত। আম্পায়ার কুমার ধর্মসেনা সেই আবেদন নাকচ করেন। বলের উচ্চতা নিয়ে আকাশ দীপের সংশয় থাকলেও গিল রিভিউ নেন। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওই ডেলিভারি।