ডোভালদের সমন পাঠাতে দিল্লি কোর্টে আর্জি - 24 Ghanta Bangla News
Home

ডোভালদের সমন পাঠাতে দিল্লি কোর্টে আর্জি

Spread the love

শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগে দায়ের মামলায় অভিযুক্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও ভারতের গুপ্তচর সংস্থা ‘র’–এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লি কোর্টে আর্জি জানা‍ল মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। ১৩ নভেম্বরের নির্দেশিকায় নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ সমন এবং বিচারবিভাগীয় নথিপত্র গ্রহণের জন্য পাতিয়ালা হাউস কোর্ট, দ্বারকা কোর্ট ও তিস হাজারি কোর্টকে আবেদন করেন। সেগুলি ডোভাল ও গোয়েলকে দেওয়ার কথাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *