গোয়ার সমুদ্র সৈকতে ব্রিটিশ পর্যটককে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভারতীয় নাগরিকের - 24 Ghanta Bangla News
Home

গোয়ার সমুদ্র সৈকতে ব্রিটিশ পর্যটককে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভারতীয় নাগরিকের

Spread the love

আদালতে জানানো হয়েছে যে, ট্রেন দেরিতে আসায় কানাকোনা (Canacona) রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ৪৮ বছর বয়সি ওই মহিলা সূর্যোদয়ের আগে নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে রামচন্দ্রন চেনদাইয়েল্লাপ্পা নামে চেন্নাইয়ের এক বাসিন্দা অন্ধকার থেকে বেরিয়ে এসে তাঁকে টেনে রাস্তার পাশের একটি ধান জমিতে নিয়ে যান। ব্রিটিশ ওই মহিলাকে ধর্ষণ করার পাশাপাশি তাঁর চোখে আঘাত করেন। এমনকী শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।।

সেখানেই মহিলাকে ফেলে রেখে তাঁর সঙ্গে থাকা তিনটি ব্যাগ এবং ২০ হাজার টাকা (১৬২ পাউন্ড) নিয়ে পালিয়ে যান রামচন্দ্রন। ওই মহিলার পাসপোর্ট,ডেবিট কার্ড এবং অন্যান্য জিনিসও নিয়ে পালান তিনি। এর পরে গোয়ার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন মহিলা। পরে থানাতেও অভিযোগ জানান তিনি।

এই মামলায় রামচন্দ্রনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক শর্মিলা পাটিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *