‘অত্যন্ত অপমানজনক’, রণবীরের সঙ্গে দাম্পত্য নিয়ে কী বললেন আলিয়া? - 24 Ghanta Bangla News
Home

‘অত্যন্ত অপমানজনক’, রণবীরের সঙ্গে দাম্পত্য নিয়ে কী বললেন আলিয়া?

Spread the love

সুস্থ দাম্পত্যের আসল চাবিকাঠি কী?

সুস্থ দাম্পত্যে দু’জন মানুষ একে অন্যকে নিয়ন্ত্রণ না করেও পরস্পরের জীবনে প্রভাব ফেলতে পারেন। দু’জনেই নিজের পছন্দ-অপছন্দ জানাতে, অনুরোধ করতে এবং প্রয়োজনে দ্বিমত প্রকাশ করতে পারেন। সেখানে ভালোবাসা বা মানসিক নিরাপত্তা নষ্ট হওয়ার ভয় থাকে না। সম্পর্কে সমতা মানে প্রতিটি বিষয়ে হিসাব মেলানো নয়। বরং পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং একে অন্যের ব্যক্তিস্বাধীনতাকে মর্যাদা দেওয়াই সমতার ভিত্তি।

প্রত্যেক মানুষ যেমন আলাদা, তেমনই আলাদা তাঁদের সম্পর্কের সমীকরণ। কোনও কোনও ক্ষেত্রে সঙ্গীকে নিজের মনের কথা বোঝানোর জন্য বার বার ব্যাখ্যা দিতে হয় না। দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক বোঝাপড়া ও মানসিক ঘনিষ্ঠতা থেকেই তৈরি হয় এই সহজ যোগাযোগ। তবে তার অর্থ এই নয় যে, সম্পর্কে নিজের চাহিদা বা অসন্তোষ প্রকাশের প্রয়োজন নেই। বরং দু’জনেরই কথা বলার এবং মন দিয়ে শোনার জায়গা থাকা জরুরি।

এ ছাড়া সুস্থ সম্পর্কের লক্ষণ বুঝতে হলে দেখতে হবে, মতবিরোধের সময় দু’জন কী ভাবে একে অন্যের কথা শোনেন, সম্মান করেন এবং সমস্যার সমাধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *