মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন নিকিতা, দু’মাসের লড়াই শেষ, মৃত্যু হাসপাতালেই
গত ১৩ সেপ্টেম্বর মধুচন্দ্রিমায় দার্জিলিংয়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। এরপর প্রায় দু’মাস ধরে চলেছিল চিকিৎসা ও জীবনযুদ্ধ। বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় নিকিতার। কীভাবে ঘটেছিল এই ঘটনা? বিস্তারিত জানুন।