ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’।
তবে বৃষ্টির সতর্কতায় কোনও ছাড় নেই। বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে আজ, বৃহস্পতিবার বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তেলঙ্গানায় শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থলভাগ পেরোনোর সময়ে পূর্ব ও মধ্য ভারতের কিছু অংশেও বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। ‘অর্ণব’, ‘মুরাসু’ এবং ‘আকভান’ ২৮ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড় তৈরির পরে মরসুমের বাকি সময়ে নতুন কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা নিয়েও মতভেদ রয়েছে।