বাংলাদেশে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু, জলাশয় থেকে উদ্ধার দেহ
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তবে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যার ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।