ঘুষ রুখতে 'ড্রপ বক্স' মানবাজার মহকুমাশাসকের দপ্তরে - 24 Ghanta Bangla News
Home

ঘুষ রুখতে ‘ড্রপ বক্স’ মানবাজার মহকুমাশাসকের দপ্তরে

Spread the love

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নীতি মেনে মানবাজার মহকুমাশাসকের (এসডিও) দপ্তরে বসানো হয়েছে ড্রপ বক্স। মানবাজার মহকুমার পাঁচটি ব্লক পুঞ্চা, মানবাজার-১, মানবাজার-২, বান্দোয়ান ও বরাবাজারের কোথাও যদি কোনও দুর্নীতি হয়, তা জানানো যাবে এই বাক্সের মাধ্যমে। কাগজে অভিযোগ লিখে বাক্সের মধ্যে ফেলে দিলেই হলো। মানবাজারের মহকুমাশাসক দীপক মিনা বলেন, ‘বহু সাধারণ মানুষ প্রযুক্তি বা ফোনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে অভ্যস্ত নন বা স্বচ্ছন্দ নন। তাঁদের জন্যই এই বিশেষ ড্রপ বক্সের ব্যবস্থা। কোনও আধিকারিক বা অন্য কেউ কাজের বিনিময়ে ঘুষ চাইলে তার বরণ লিখে নাগরিকরা সরাসরি এই বাক্সে ফেলতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *