কলকাতা: নিজের সংসদীয় এলাকায় আবারও ডিম-হামলার মুখে সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি সরকারি কাজে যাচ্ছিলেন, একটি প্রকল্পের উদ্বোধনে। সেখানে যাওয়ার পথেই গাড়িতে বসে ফেসবুক লাইভে আসেন মহুয়া মৈত্র। তিনি সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন। ঠিক তার আধ ঘণ্টার মধ্যে সত্যি হল মহুয়ার আশঙ্কা।