Nitin Gadkari: বাংলার জন্য বড় বরাদ্দ, কেন্দ্র দিচ্ছে ১০৫৫ কোটি! কোন কোন প্রকল্পে অনুমোদন, ঘোষণা নিতিন গডকড়ীর | Nitin Gadkari Announces that Centre Approves Rs 1,055 Crore for Road and Bridge Projects in West Bengal, - 24 Ghanta Bangla News
Home

Nitin Gadkari: বাংলার জন্য বড় বরাদ্দ, কেন্দ্র দিচ্ছে ১০৫৫ কোটি! কোন কোন প্রকল্পে অনুমোদন, ঘোষণা নিতিন গডকড়ীর | Nitin Gadkari Announces that Centre Approves Rs 1,055 Crore for Road and Bridge Projects in West Bengal,

Spread the love

Nitin Gadkari: বাংলার জন্য বড় বরাদ্দ, কেন্দ্র দিচ্ছে ১০৫৫ কোটি! কোন কোন প্রকল্পে অনুমোদন, ঘোষণা নিতিন গডকড়ীর

নিতিন গডকড়ীImage Credit: PTI

কলকাতা: পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। রাস্তা-সেতু উন্নয়নে বড় বরাদ্দ পেল বাংলা। রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF) থেকে মোট ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। পাশাপাশি, হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণের জন্যও বরাদ্দ করা হয়েছে অর্থ।

কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ?

কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের (CRIF) আওতায় পশ্চিমবঙ্গের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরির জন্য CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে চারটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা।

এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নতুন সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বাড়বে বাণিজ্য

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রকল্পগুলি সম্পূর্ণ হলে বিভিন্ন এলাকার মধ্যে যাতায়াতের সময় কমবে। পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় পণ্য পরিবহন আরও সহজ হবে। এর ফলে বাণিজ্য ও পর্যটনের সুযোগ বাড়তে পারে। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই নয়, সংশ্লিষ্ট এলাকাগুলির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে। এবার এই প্রকল্পগুলির কাজ কবে শুরু হয় এবং কত দ্রুত তা সম্পন্ন হয়, সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *