Mahua Moitra: ফেসবুক লাইভে এসে আশঙ্কা প্রকাশ করেছিলেন, ঠিক আধ ঘণ্টার মধ্যেই মহুয়ার সঙ্গে ঘটে গেল অঘটন | Mahua moitra Mahua Moitra Faces Egg Attack Shortly After Facebook Live
বুধবার সকাল ১০.৫০ মিনিটে লাইভ করেছিলেন মহুয়া। তিনি জানান, কালীগঞ্জের গোবরা পঞ্চায়েত এলাকার একটি ঘাট উদ্বোধন করার কর্মসূচি ছিল মহুয়ার। সেখানেই তিনি যাচ্ছিলেন। গাড়িতে বসেই লাইভ করছিলেন মহুয়া। বলেন, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য প্রস্তুত রয়েছেন কয়েকজন। পুলিশ প্রশাসন যাতে আগে থেকেই সতর্ক থাকে, তার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
কিন্তু এই লাইভ করার আধ ঘণ্টার মধ্যেই তিনি ওই এলাকার প্রবেশ করছিলেন, ঠিক তখনই ডিম হামলা শুরু হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে।
১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রতিবেদন অনুযায়ী, নিজের লোকসভা কেন্দ্রে সফরের সময় মহুয়া মৈত্র ডিম হামলার অভিযোগ তোলেন। ২১সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও সে সময় জরুরি শুনানির আবেদন মঞ্জুর করেনি এবং পরবর্তীতে শুনানি হবে বলে জানায়।