Mahua Moitra Nadia | গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া ও কাচ ভাঙার অভিযোগ মহুয়া মৈত্রের
নদিয়ার কালিগঞ্জের গোবরায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গাড়ি আটকে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাল্টা এই ঘটনাকে প্রচারের আলোয় থাকার ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিজেপি। দেখুন ‘এই সময়’-এর পর্দায়।