Cyclone Alert | অন্ধ্রপ্রদেশের বদলে পুরীতে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের! বাড়ছে বাংলার চিন্তা
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। বদলেছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ। অন্ধ্রপ্রদেশের বদলে ওড়িশার পুরীর কাছে ল্যান্ডফলের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক পুরী জেলা প্রশাসন। পর্যটকদের জন্য জারি হয়েছে একাধিক সতর্কতা। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিঘা, মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের সতর্ক করতে চলছে পুলিশের মাইকিং। সমুদ্রস্নানেও জারি নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর গতিপথ, পুরীর প্রস্তুতি এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে দেখুন Ei Samay-এর এই প্রতিবেদন।