Bihar vs Delhi: যশ ধুলের সেঞ্চুরিতেও হার, বৈভবকে ছাড়াই দিল্লি বধ বিহারের | Bihar Stuns Delhi by Chasing 225 Despite Yash Dhull's 125 Run Masterclass - 24 Ghanta Bangla News
Home

Bihar vs Delhi: যশ ধুলের সেঞ্চুরিতেও হার, বৈভবকে ছাড়াই দিল্লি বধ বিহারের | Bihar Stuns Delhi by Chasing 225 Despite Yash Dhull’s 125 Run Masterclass

Spread the love

ইন্দোর: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝড় তুললেন ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অধিনায়ক যশ ধুল। বিধ্বংসী ১২৫ রান করলেন যশ। তবে মজার বিষয়, এরপরেও জিততে পারল না দিল্লি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের ব্যাটিং বিক্রমে রানের পাহাড় গড়েও হারতে হল রাজধানীকে।

ইন্দোরের ডেলি কলেজ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে খেলেননি বিহারের ১৫ বছরের তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। দলের অধিনায়ক ছিলেন সুরজ কাশ্যপ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার প্রিয়াংশ আর্য (০) ও সার্থক রঞ্জনের (১৮) উইকেট হারালেও এক মুহূর্তের জন্যও দলকে ঝিমিয়ে পড়তে দেননি যশ। ৫৯ বলে করলেন ১২৫ রান। তাঁর ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। ৭ বলে ৭ করে ফিরে যান নীতিশ রানা। তবে যশকে সাহায্য করেন তেজস্বী দাহিয়া। ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তেজস্বী। ১৩ রানে অপরাজিত থাকেন কেশব দাবাস। শেষ অবধি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দিল্লি। বিহারের হয়ে ৩ উইকেট নেন রঘুবেন্দ্র প্ৰতাপ সিং।

জবাবে শুরু থেকেই পাল্টা আক্রমণ শুরু করে বিহার। ২২ বলে ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার আয়ুষ লোহারুকা। ১৯ বলে ৪৯ করেন বিপিন সৌরভ। একসময় ৭.২ ওভারে বিহারের স্কোর ছিল ১১৭/১। তবে এখন থেকেই শুরু হয় ভরাডুবি। দ্রুত ১৬১/৬ হয়ে যায় বিহার। তবে প্রশান্ত সিংয়ের ৮ বলে ১৩ রান ও ময়ঙ্ক কুমারের ১৩ বলে ২৪ রানের ইনিংসের সৌজন্যে ১ বল বাকি থাকতেই নির্ধারিত রান তুলে নেয় বিহার। এই ম্যাচে খেলেননি বৈভব। কারণ, এশিয়া কাপ রাইজিং স্টার্স খেলতে কাতারে রয়েছেন বিহার অধিনায়ক। তবে তাঁর অনুপস্থিতিতেই দিল্লির বিরুদ্ধে দুরন্ত জয় পেল বিহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *