চলে এলো পর্যটন মরশুম, তবু চওড়া হলো না রাস্তা
নন্দকুমার থেকে দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটনকেন্দ্রগুলিতে যাওয়া আসার প্রধান রাস্তা হলো ১১৬বি জাতীয় সড়ক। কিন্তু দুই লেনের এই সরু রাস্তায় যানজট নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বালিসাই থেকে রামনগর পর্যন্ত রাস্তার এই অংশে বাজার, দোকান, বসতবাড়ি সব রয়েছে। পাশাপাশি মোটরবাইক, অটো, টোটো ও রিকশা বেআইনি পার্কিং করে বলেও অভিযোগ। যার জন্য দু’টি গাড়ি পাশাপাশি এসে পড়লে রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করাটা সমস্যার হয়ে দাঁড়ায়। স্থানীয়দের অভিযোগ, ২০১৮-এ নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত বেশ কিছুটা রাস্তা জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার পরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। তবে জমি | জটিলতার কারণে রাস্তা সম্প্রসারণের মহিষাদল এলাকার দুই লেনের সরু রাস্তা কাজ থমকে।