আম্পায়ারের সিদ্ধান্তে রেগে লাল গিল, মাঠেই শুরু তর্ক, কী ঘটেছিল ভারত-নিউ জ়িল্যান্ড টেস্টে?
প্রথম সেশনে চার উইকেট তুলে নেয় ভারত। দ্বিতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পঞ্চম উইকেটের পতন হয়। এর পরেই ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। জশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে তাঁর বিরুদ্ধে LBW-র আবেদন জানায় ভারত। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। ফলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন শুবমান গিল।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ গিল
রিভিউতে দেখা যায়, বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে স্পষ্ট স্পাইক দেখা যাচ্ছে। কিন্তু সামনের দিক থেকে নেওয়া রিপ্লেতে ব্যাট ও বলের মধ্যে বেশ কিছুটা ফাঁক নজরে আসে। এই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ার পল রাইফেল জানান, বল ব্যাটের ভিতরের কিনারায় লেগেছে।