‘মেরে পুঁতে…’ চরিত্র নিয়ে মন্তব্য করতেই বিগ বস-এর বাড়িতে তুলকালাম কাণ্ড সৃজলার
এই ঘটনায় জিতুকেও ছেড়ে কথা বলেননি সৃজলা। তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাই বানাও, আরও ভাই বানাও।’ যদিও রাজবীর ঠিক কী মন্তব্য করেছিলেন তা স্পষ্ট করেননি তাঁরা। এর পরেই গোটা বাড়িতে হইচই কাণ্ড শুরু হয়ে যায়। একদিকে কান্নায় ভেঙে পড়েন সৃজলা, অন্যদিকে বিগ বস-এর সঙ্গে কথা বলার জন্য নিজেকে আঘাত করেন জিতু।