মন্দারমণিতে অবৈধ নির্মাণ রুখতে পুলিশের অভিযান - 24 Ghanta Bangla News
Home

মন্দারমণিতে অবৈধ নির্মাণ রুখতে পুলিশের অভিযান

Spread the love

মন্দারমণিতে অবৈধ হোটেল নির্মাণ রুখতে বিশেষ অভিযান পুলিশের। বৃহস্পতিবার একটি হোটেল নির্মাণস্থল থেকে আটক করা হয় ৬ জন শ্রমিককে। বাজেয়াপ্ত হয়েছে নির্মাণ কাজের সামগ্রীও। আটক করা হয়েছে হোটেলের মালিক ও ঠিকাদারকেও। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ নির্মাণের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে প্রশাসন তৎপর হয়েছে। মন্দারমণি থানা এলাকাতেও কড়া নজরদারি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *