পাঞ্জাব কিংসের বোলিং কোচ হওয়ার দৌড়ে ভারতের প্রাক্তনী
২০২৭ সালের IPL-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় বোলিং কোচ পরস মামব্রে। হার্দিক পান্ডিয়ার পর এ বার তাঁর দলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। পাঞ্জাবের কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। জেমস হোপসের জায়গায় তাঁকে বোলিং কোচ করার কথা ভাবছে পাঞ্জাব। আন্তর্জাতিক ক্রিকেট ও IPL-এ কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মামব্রের।