জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের মেয়েদের - 24 Ghanta Bangla News
Home

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের মেয়েদের

Spread the love

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু ভারতের মহিলা হকি দলের। বৃহস্পতিবার প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪-১ গোলে হারাল ভারত। পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাকে জয় ছিনিয়ে নিলেন সালিমা তেতেরা। ম্যাচের ১৯ মিনিটে নুরামিরাহ জ়ুলকিফলির গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তবে এক মিনিটের মধ্যেই গোল শোধ করেন মুমতাজ় খান। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। সালিমা তেতে, পূজা সাহু এবং লালরেমসিয়ামি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। উল্লেখ্য, গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *