এক ঝাঁক তরুণ প্রতিভার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পাঞ্জাব - 24 Ghanta Bangla News
Home

এক ঝাঁক তরুণ প্রতিভার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পাঞ্জাব

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের এই আইএসএল শুরু করেছে পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল ওডিশা এফসি দলকে। তারপর মুম্বাই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের এই আইএসএল শুরু করেছে পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল ওডিশা এফসি দলকে। তারপর মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করলেও চার্চিল ব্রাদার্সের কাছে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু গত ম্যাচেই তারা আটকে যায় মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ধাক্কা কাটিয়ে আগত চেন্নাইয়িন ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দলের। এসবের মাঝেই গত কয়েকদিনে একের পর এক তরুণ ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট। যার মধ্যে আগেই শোনা গিয়েছিল
ঋষিকান্ত সিংয়ের নাম।

উল্লেখ্য, নিজেদের ফুটবল অ্যাকাডেমি থেকেই দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে নজর কেড়েছেন ঋষি। অনূর্ধ্ব ১৮ এলিট লিগের পাশাপাশি রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ও খেলেছিলেন ঋষি। আগামী ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করার কথা জানিয়েছিল ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও তিনজন ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছেন কারিম সোরাম, আর্শবীর সিং এবং আর্যমান বেঙ্গানী। এদের মধ্যে রক্ষণভাগে খেলেন কারিম‌। মিডফিল্ডার আর্শবীর সিং এবং তরুণ গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে আর্যমান।

আগামী ২০৩০ সাল পর্যন্ত এবার এই তিন ফুটবলারের সঙ্গে চুক্তি করার কথা জানিয়ে ফেলেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এখানেই দুরন্ত ফুটবল খেলে প্রথম একাদশে নিজেদের স্থান পাকা করার প্রচেষ্টা থাকবে সকলের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *