‘কোলে বসা’ মন্তব্যে শুরু তরজা, পাল্টা তোপ রাহুলের
এক্স হ্যান্ডলেই এর জবাব দেন রাহুল। দ্বাদশ শতাব্দীর শিব–পার্বতী স্থাপত্যের একটি ছবি শেয়ার করেন রাহুল। সেখানে পার্বতী শিবের কোলে বসে। ছবিটি শেয়ার করে রাহুলের বক্তব্য, ‘ভয়, ক্রোধ এবং ঘৃণা বিজেপি এবং আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন জাল ছড়িয়েছে, যে তাঁরা ভালোবাসা প্রকাশ করতেই ভুলে গিয়েছেন। প্রকৃত হিন্দু হিসেবে এই জাল থেকে তাঁদের মুক্ত করা আমার দায়িত্ব, যাতে তাঁরাও ভালোবাসার সৌন্দর্য ও আনন্দ অনুভব করতে পারেন।’ কংগ্রেসও তাদের এক্স হ্যান্ডলে শিবের কোলে বসা পার্বতী এবং নরসিংহ অবতারের কোলে বসা দেবী লক্ষ্মীর ছবি পোস্ট করেছে। তাদের বক্তব্য, ‘প্রকৃত হিন্দুরা এই রূপেই দেবতার পুজো করেন। ধর্ম ভালোবাসা শেখায়, দেবদেবীরা সেই ভালোবাসারই বার্তাবাহক। আশা করি বিজেপি–আরএসএস সমর্থকরাও ভালোবাসার এই সুন্দর অনুভূতি বুঝতে পারবেন।’