কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিতে ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিতে ইস্টবেঙ্গল

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এবার মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেটা নিঃসন্দেহে মন জয় করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে আইএফএ শিল্ডের ফাইনালে দল উঠলেও চূড়ান্ত সাফল্য আসেনি। সেই ধাক্কা কাটিয়ে গতবারের মত এবারও দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য পাওয়ার টার্গেট রয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। তবে শুরুটা জয়ের মধ্য দিয়ে হলেও গত ম্যাচেই আটকে গিয়েছিল ময়দানের এই প্রধান।

অ্যাওয়ে ম্যাচে তারা আটকে গিয়েছিল চেন্নাইয়িন এফসির কাছে। সেই হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সকলের। তবে এসবের মাঝেই কেসি মেমোরিয়াল টুর্নামেন্ট খেলতে অসম উড়ে যায় মশাল ব্রিগেড। যেখানে আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ব্রাদার্স দলের বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদের যুব দল। শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানে জয় লাভ করে ময়দানের এই প্রধান। এই ম্যাচে জোড়া গোল করে যান আকাশ হেমব্রম। এছাড়াও গোল পান মহম্মদ বিলাল, রাম্পগে লেপচা, বিজয় মুর্মু এবং রিকি লাইখুরাম। ম্যাচের সেরা নির্বাচিত হন আকাশ হেমব্রম।

এবার সেমিফাইনালের লড়াই। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসি। এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে প্রত্যেকের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *