আদালতের শোকজ় নোটিস নিয়ে অভিষেকের মন্তব্যের পাল্টা আক্রমণ শমীক ভট্টাচার্যের
বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার শোকজ় নোটিস পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পাঠানো এই নোটিস ঘিরে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। পাল্টা আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্যের জবাব দিয়েছেন শমীক। দেখুন বিস্তারিত Ei Samay-এর এই প্রতিবেদনে।