Samik Bhattacharya: বঙ্গে প্রচুর কর্মসংস্থানের হাতছানি! বড় বিনিয়োগ আনছে অস্ট্রেলিয়ার AI সংস্থা ব্ল্যাকস্টোন | Samik Bhattacharya Announces Major Blackstone Investment in West Bengal, Highlights Australian Trade Interest - 24 Ghanta Bangla News
Home

Samik Bhattacharya: বঙ্গে প্রচুর কর্মসংস্থানের হাতছানি! বড় বিনিয়োগ আনছে অস্ট্রেলিয়ার AI সংস্থা ব্ল্যাকস্টোন | Samik Bhattacharya Announces Major Blackstone Investment in West Bengal, Highlights Australian Trade Interest

Spread the love

শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্প ও বিনিয়োগের পরিবেশে বড়সড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিনিয়োগ ক্ষেত্রের অন্যতম বৃহৎ সংস্থা ‘ব্ল্যাকস্টোন’ (Blackstone) পশ্চিমবঙ্গে বড় মাপের বিনিয়োগ করতে চলেছে। পাশাপাশি, রাজ্যের শিল্পপতিদের ভিনরাজ্যে চলে যাওয়ার প্রবণতাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি।

রাজ্যে বিনিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে শমীক ভট্টাচার্য জানান, সারা ভারত এবং বিদেশ থেকে প্রবাসী ভারতীয় বিনিয়োগকারীরা এখন পশ্চিমবঙ্গে আসছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেহেতু এখানে ৪৯ বছর ধরে একটা দলতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য বিনিয়োগকারীরা প্রথমে পার্টি অফিসে আসছেন। কিন্তু এখানে সরকার সরকারের মতো চলছে, পার্টি পার্টির মতো কাজ করছে। তাই আমরা তাঁদের অনুরোধ করছি— আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করুন। তাঁরা সেটাই করছেন।”

বড় বিনিয়োগের ইঙ্গিত দিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে ‘ব্ল্যাকস্টোন’। কেবল বাইরের বিনিয়োগকারীই নন, রাজ্যের স্থানীয় শিল্পপতিরাও এখন ব্যবসা সম্প্রসারণের পথে হাঁটছেন বলে তাঁর দাবি। শমীক ভট্টাচার্যের কথায়, “পশ্চিমবঙ্গের যেসব শিল্পপতি এতদিন ব্যবসা ভিনরাজ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, সেই প্রবণতা বন্ধ হয়ে গিয়েছে। যাঁরা রাজ্য ছাড়ার মানসিকতা তৈরি করেছিলেন, তাঁরাও এখন বাংলায় ফিরে কাজ করছেন এবং খুশি। কেউ আর বাইরে যেতে রাজি নন, বরং সবাই ব্যবসা বাড়ানোর রাস্তা খুঁজছেন।”

অন্যদিকে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলীয় প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, বাঙালিরা বুদ্ধিমান, বিশ্বমুখী, আধুনিক এবং ব্যবসায়িক মানসিকতাসম্পন্ন। বাংলার বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য কী কী বাণিজ্যিক সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে শিক্ষা ও খনি ক্ষেত্রকে পাখির চোখ করছে অস্ট্রেলিয়া। সংশ্লিষ্ট মহলের মতে, ভারতের বিভিন্ন প্রান্তে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলি তাদের বিদেশি শাখা ক্যাম্পাস খুলছে এবং বাংলার শিক্ষা ক্ষেত্রেও সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খনি ক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে জানানো হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ‘IMME’ সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বড় প্রতিনিধি দল আসতে চলেছে, যেখানে ৫০টিরও বেশি অস্ট্রেলীয় সংস্থা অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *