Next James Bond: রবার্ট প্যাটিনসন নন, হৃতিক রোশনই হতে পারতেন পরবর্তী ‘জেমস বন্ড’! মার্কিন মুলুকে কী এমন ঘটল যাতে তুঙ্গে জল্পনা? | Hrithik roshan next james bond speculation after meeting director denis villeneuve lacma gala - 24 Ghanta Bangla News
Home

Next James Bond: রবার্ট প্যাটিনসন নন, হৃতিক রোশনই হতে পারতেন পরবর্তী ‘জেমস বন্ড’! মার্কিন মুলুকে কী এমন ঘটল যাতে তুঙ্গে জল্পনা? | Hrithik roshan next james bond speculation after meeting director denis villeneuve lacma gala

Spread the love

বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মনে এখন একটাই বড় প্রশ্ন— ড্যানিয়েল ক্রেগের পর রুপোলি পর্দায় পরবর্তী ‘জেমস বন্ড’ বা ০ ০ ৭ (007) কে হবেন? হলিউডের অন্দরে রবার্ট প্যাটিনসন থেকে শুরু করে একাধিক তারকার নাম নিয়ে জোর চর্চা চললেও, এবার নেটদুনিয়ায় উঠে এল এক চমকপ্রদ নাম— বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন! নিখুঁত স্যুট, সুদর্শন চেহারা আর চুলের একটি ভাঁজও নষ্ট না করে গোটা ভিলেন বাহিনীকে একা হাতে কুপোকাত করার অসামান্য দক্ষতা— জেমস বন্ড হওয়ার সমস্ত রসদই যেন মজুত রয়েছে হৃতিকের মধ্যে। সম্প্রতি মার্কিন মুলুকে ঘটা একটি বিশেষ মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে এই নতুন জল্পনা।

মার্কিন মুলুকে ঠিক কী ঘটেছে?
সরকারিভাবে জেমস বন্ডের কাস্টিং প্রক্রিয়ায় হৃতিকের নাম যুক্ত না থাকলেও, অনুরাগীরা কিন্তু তাঁকে এই আইকনিক চরিত্রে কল্পনা করার জোরালো কারণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ল্যাকমা আর্ট + ফিল্ম গালা’ (LACMA Art + Film Gala)-য় উপস্থিত ছিলেন হৃতিক রোশন। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেনি ভিলনুভ (Denis Villeneuve)-এর সঙ্গে দেখা হয় তাঁর।

দেখুন পোস্ট—

অনুষ্ঠানে হৃতিক ও ভিলনুভের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কারণ, ‘ডুন’ (Dune) খ্যাত এই পরিচালকই পরবর্তী জেমস বন্ড ছবিটি পরিচালনা করতে চলেছেন! ব্যস, এই ছবি দেখেই ইন্টারনেটে অনুরাগীরা হৃতিককে পরবর্তী বন্ড হিসেবে দেখার দাবি তুলেছেন। যদিও তাঁদের মধ্যে বন্ড ছবি নিয়ে কোনও কথা হয়েছে কি না, তার কোনও প্রমাণ নেই, তবুও এই সম্ভাবনা নিয়ে সরগরম বিনোদন দুনিয়া।

কেন হৃতিক রোশনই হতে পারেন যোগ্য জেমস বন্ড?

জেমস বন্ড ঐতিহ্যগতভাবে ব্রিটিশ চরিত্র হলেও, হৃতিকের পক্ষে জোরালো সওয়াল করার মতো একাধিক কারণ রয়েছে:

‘ধুম ২’ ছবিতে চোর আরিয়ানের চরিত্রে হৃতিকের সেই রাজকীয় চালচলন, আত্মবিশ্বাস এবং মোহময়ী হাসি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। একজন তরুণ ও স্টাইলিশ বন্ডের আদর্শ প্রতিচ্ছবি হিসেবে আরিয়ান চরিত্রটি অনায়াসে উদাহরণ হতে পারে।

বন্ডের ছবি মানেই রুদ্ধশ্বাস স্টান্ট ও বিপজ্জনক মিশন। ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’ এবং ‘ফাইটার’-এর মতো ছবিতে হৃতিক প্রমাণ করেছেন যে তিনি কতটা অনায়াসে হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে পারেন। তাঁর গ্যারেজে একটি অ্যাস্টন মার্টিন (Aston Martin) গাড়িও কিন্তু বেশ মানানসই হবে!

বন্ড চরিত্রের জন্য কেবল সুঠাম দেহ বা দামি স্যুটই যথেষ্ট নয়, প্রয়োজন গভীর ও প্রভাবশালী ব্যক্তিত্ব। ‘কোই মিল গয়া’-র নিরীহ রোহিত থেকে ‘ওয়ার’-এর নির্ভীক কবীর— হৃতিক বারবার নিজের অভিনয়ের ব্যাপ্তি প্রমাণ করেছেন। প্রসঙ্গত, ২০০২ সালে ‘জিকিউ’ (GQ) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোদ হৃতিক বলেছিলেন, “আমি সেরা জেমস বন্ড হতে পারি।”

‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘অ্যারাইভাল’-এর মতো ছবির পরিচালক ডেনি ভিলনুভের ভিজ্যুয়াল স্টাইলের সঙ্গে হৃতিকের পর্দা উপস্থিতি মিশলে তা যে বক্স অফিসে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।

আসল দৌড়ে রয়েছেন কোন হলিউড তারকারা?

হৃতিককে ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও, বাস্তবে জেমস বন্ড হওয়ার দৌড়ে বেশ কয়েকজন ব্রিটিশ ও হলিউড অভিনেতার নাম শোনা যাচ্ছে। এই তালিকায় এগিয়ে রয়েছেন ক্যালাম টার্নার (Callum Turner)। পাশাপাশি ‘স্লো হর্সেস’ খ্যাত জ্যাক লোডেন (Jack Lowden) এবং ‘চ্যালেঞ্জার্স’ তারকা জশ ও’কনর (Josh O’Connor)-ও জোরালো দাবিদার। এছাড়াও রবার্ট প্যাটিনসন (Robert Pattinson) এবং নিকোলাস হল্ট (Nicholas Hoult) ইতিমধ্যেই এই চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছেন বলে খবর। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবার বন্ডের ভূমিকায় দেখা গিয়েছিল ড্যানিয়েল ক্রেগকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *