Gold Price: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসল সোনা, রুপোর দামেও বিরাট পতন! আজকের রেট জানুন... | Gold and Silver Prices Drop Sharply: Check Latest Rates per 10 Grams & KG 2. Keyphrase for Headline - 24 Ghanta Bangla News
Home

Gold Price: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসল সোনা, রুপোর দামেও বিরাট পতন! আজকের রেট জানুন… | Gold and Silver Prices Drop Sharply: Check Latest Rates per 10 Grams & KG 2. Keyphrase for Headline

Spread the love

আজ পেপার খুললে চোখ ধাঁধিয়ে যাচ্ছে অনেকের। সোনার বাজারে বড়সড় স্বস্তি। হু হু করে কমল মূল্যবান ধাতু সোনা ও রুপোর দাম। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই কমেছে এই দুই ধাতুর দর। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, আজ সোনা ও রুপোর নতুন দাম ধার্য হয়েছে।

সোনার নতুন দাম

  • ২৪ ক্যারেট সোনা (খাঁটি সোনা): প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ১৩,১৮০ টাকা (গতকাল ছিল ১৩,৪৫৮ টাকা)। অর্থাৎ প্রতি গ্রামে কমেছে ২৭৮ টাকা এবং প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ২,৭৮০ টাকা।

  • ২২ ক্যারেট সোনা (গহনার সোনা): প্রতি গ্রাম সোনার দাম নেমে এসেছে ১২,৫২০ টাকা-তে (গতকাল ছিল ১২,৭৮৫ টাকা)। প্রতি গ্রামে কমেছে ২৬৫ টাকা।

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রামের দাম কমে হয়েছে ১০,২৮০ টাকা (হ্রাস পেয়েছে ২১৫ টাকা)।

  • পুরোনো সোনা বিক্রির হার: আজ কেউ সোনা বিক্রি করতে চাইলে প্রতি গ্রামে পাবেন ১১,৯৯৩ টাকা (গতকাল থেকে ২৫৩ টাকা কম)।

রুপোর বড় দরপতন

সোনার পাশাপাশি রেকর্ড দরপতন ঘটেছে রুপোর বাজারেও।

  • গতকাল যেখানে প্রতি কেজি রুপোর দাম ছিল ১,৭২,৯৬৬ টাকা, আজ তা এক ধাক্কায় ৫,৪১১ টাকা কমে দাঁড়িয়েছে ১,৬৭,৫৫৫ টাকা প্রতি কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *