Fake Blood Report: রক্ত দেওয়ার এক ঘণ্টার মধ্যেF রিপোর্ট, কিন্তু পকেটের একটা কাগজ ধরিয়ে দিল ভূত! প্রাক্তন বিচারপতির হাতে যা এল, জানলে আপনিও চমকাবেন... | Fake Blood Reports Given to Patient by Diagnostics Centre, Shocking Truth Revealed by Justice Biswajit Basu - 24 Ghanta Bangla News
Home

Fake Blood Report: রক্ত দেওয়ার এক ঘণ্টার মধ্যেF রিপোর্ট, কিন্তু পকেটের একটা কাগজ ধরিয়ে দিল ভূত! প্রাক্তন বিচারপতির হাতে যা এল, জানলে আপনিও চমকাবেন… | Fake Blood Reports Given to Patient by Diagnostics Centre, Shocking Truth Revealed by Justice Biswajit Basu

Spread the love

সর্ষের মধ্যে ভূত ধরলেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু।Image Credit: TV9 বাংলা

পূর্ব বর্ধমান: সর্ষের মধ্যেই ভূত আছে! সেই ভূত ধরতে অভিযানে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেখানে গিয়ে যা দেখলেন, তাতে তাজ্জব। বসতবাড়িতে ডায়াগনস্টিক সেন্টারের ভুয়ো রিপোর্ট! অভিযানে গিয়ে হতবাক হয়ে গেলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

টোটোয় চেপে সোজা বর্ধমানের ডাক্তার পাড়ায় হাজির হয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সঙ্গে ছিলেন এক সহযোগী। তাঁদের উদ্দেশ্য ছিল, নিছক রোগী সেজে রক্ত পরীক্ষা করানো। আর সেই ভান করতেই ফাঁস হল এক মারাত্মক চক্র। বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিয়ে হাতে পেলেন আকাশ-পাতাল ফারাক থাকা রক্ত পরীক্ষার রিপোর্ট। বুধবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের আকস্মিক অভিযানে সামনে এল অনিয়মের এই চাঞ্চল্যকর ছবি।

কী ঘটেছিল খোসবাগানের ডায়াগনস্টিক সেন্টারে?

কয়েকদিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন বিচারপতির ওই সহযোগী। বুধবার সকালে সেই পুরোনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়ে খোসবাগানের ওই সেন্টারে রক্ত দিতে যান তিনি। নিয়মমাফিক রক্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাতে চলে আসে রিপোর্ট। কিন্তু সেই রিপোর্ট দেখেই চোখ কপালে ওঠে তাঁর। কলকাতার রিপোর্টের সঙ্গে বর্ধমানের এই সেন্টারের রিপোর্টের আকাশ-পাতাল তফাত! দেখেই তিনি কর্মীদের চেপে ধরেন।

এরপরই জেরার মুখে বেরিয়ে আসে আসল সত্য। কর্মীরা স্বীকার করেন, এত সকালে সেন্টারে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনও পরীক্ষা না করেই, কেবল অনুমান বা আন্দাজ করে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবারের মতো বুধবারও ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিশ্বজিৎ বসু বর্ধমানের একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। খোসবাগানের ওই ভুয়ো রিপোর্টের বিষয়টি সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শনে গিয়ে দেখা যায়, আবাসিক বসতবাড়ির মধ্যেই রমরমিয়ে চলছে ওই ডায়াগনস্টিক সেন্টার। নেই যথাযথ পরিকাঠামো, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, “পরীক্ষার রিপোর্টই যদি এমন ভুলভাল হয়, তবে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন কী করে?” স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।  স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আপাতত খোসবাগানের দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজিৎ বসু বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল যে এখানে রক্তের পরীক্ষা ঠিকঠাক মতো হয় না। খালি স্যাম্পেল নেওয়া হয়, প্র্যাকটিকাল কিছু হয় না। কীভাবে প্রমাণ পাওয়া যাবে, তাই আমার এক সহকারীকে নিয়ে যাই। সে কলকাতা থেকে কয়েকদিন আগেই রক্ত পরীক্ষা করেছিল। এখানে নমুনায় আকাশ-পাতাল তফাত আসে। তুলনা লাইসেন্স নেই, কিছু নেই। জেলা স্বাস্থ্য দফতরের কী কী করা উচিত, সে বিষয় নিয়ে আমরা আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেব।”

অন্যদিকে বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ঘটনা ঘটেছে। বর্তমানে আরওপি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। সেই সুযোগ সবাইকে দেওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *