Daspur: হঠাৎই ব্যথা আর ফুলতে শুরু করে পেটে, সঙ্গে বমি! ক্লাস এইটের ছাত্রীকে দেখেই চিকিৎসক যা বললেন, পায়ের তলার মাটি সরল পরিবারের - 24 Ghanta Bangla News
Home

Daspur: হঠাৎই ব্যথা আর ফুলতে শুরু করে পেটে, সঙ্গে বমি! ক্লাস এইটের ছাত্রীকে দেখেই চিকিৎসক যা বললেন, পায়ের তলার মাটি সরল পরিবারের

Spread the love

Daspur: হঠাৎই ব্যথা আর ফুলতে শুরু করে পেটে, সঙ্গে বমি! ক্লাস এইটের ছাত্রীকে দেখেই চিকিৎসক যা বললেন, পায়ের তলার মাটি সরল পরিবারের

পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েক মাস ধরেই শরীরটা খারাপ ছিল। প্রথমে বাড়ির সদস্যরা বিষয়টা বুঝতে পারেননি। পেটে ব্যথা, সঙ্গে বমি! চিকিৎসকের কাছে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। তখন আর কিছুই করার উপায় ছিল না। পাঁশকুড়ার একটি বেসরকারি  হাসপাতালে সন্তান প্রসব করে ওই নাবালিকা। আর তাতেই গ্রামে পড়ে গেল ঢি।  নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিরঞ্জন পাখিরা। বাড়ি পাঁশকুড়া থানার যশোড়া এলাকায়। সম্পর্কে তিনি ওই নাবালিকার সম্পর্কে দাদু বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানা এলাকার বাসিন্দা এক স্কুলছাত্রী হঠাৎ প্রসব যন্ত্রণা নিয়ে পাঁশকুড়ার পীতপুর হাসপাতালে ভর্তি হয়। চলতি মাসের ১৩ তারিখে হাসপাতালেই একটি কন্যাসন্তানের জন্ম দেয় সে। নাবালিকার বয়স কম হওয়ায় গোটা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে এবং তৎক্ষণাৎ পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়।

হাসপাতালের তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে ওই আত্মীয় তাঁর উপর শারীরিক ও যৌন নির্যাতন চালাতেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পাঁশকুড়া থানা থেকে তাঁকে দাসপুর থানায় নিয়ে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *