Android 17-এর One UI 9.5, আপডেট পেতে পারে Samsung-এর এই ফোনগুলি - 24 Ghanta Bangla News
Home

Android 17-এর One UI 9.5, আপডেট পেতে পারে Samsung-এর এই ফোনগুলি

Spread the love


মুম্বই: Samsung-এর পরবর্তী বড় সফটওয়্যার আপডেট One UI 9.5 নিয়ে জল্পনা শুরু হয়েছে। সংস্থার Galaxy স্মার্টফোন ও ট্যাবলেটগুলির জন্য এই আপডেট তৈরি করা হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। One UI 9.0-এর আপডেট এখনও একাধিক ডিভাইসে পৌঁছয়নি। এর মধ্যেই নতুন সংস্করণে ইন্টারফেসের পরিবর্তন এবং আরও Galaxy AI ফিচার যুক্ত করার পরীক্ষা চলছে বলে খবর। One UI 9.5 Android 17-এর উপর ভিত্তি করে তৈরি হতে পারে।

তবে Samsung-এর সফটওয়্যার আপডেট নীতি অনুযায়ী, বর্তমানে One UI 9.0 পাওয়ার যোগ্য সব ডিভাইস যে One UI 9.5 পাবে, এমন নিশ্চয়তা নেই। Gizmochina-র প্রতিবেদন অনুযায়ী, সংস্থার আপডেট নীতি এবং আগের রোলআউটের ধারা বিবেচনা করে সম্ভাব্য ডিভাইসগুলির একটি তালিকা সামনে এসেছে।

One UI 9.5 পেতে পারে Samsung-এর যে Galaxy ফোনগুলি

সম্ভাব্য তালিকায় Samsung-এর প্রিমিয়াম Galaxy Z ও Galaxy S সিরিজের পাশাপাশি A, M, F এবং XCover সিরিজের একাধিক মডেল রয়েছে।

Galaxy Z Series

  • Galaxy Z Fold 8 Ultra
  • Galaxy Z Fold 8
  • Galaxy Z Flip 8
  • Galaxy Z TriFold
  • Galaxy Z Fold 7
  • Galaxy Z Flip 7
  • Galaxy Z Flip 7 FE
  • Galaxy Z Fold Special Edition
  • Galaxy Z Fold 6
  • Galaxy Z Flip 6

Galaxy S Series

  • Galaxy S26
  • Galaxy S26+
  • Galaxy S26 Ultra
  • Galaxy S26 FE
  • Galaxy S25
  • Galaxy S25+
  • Galaxy S25 Ultra
  • Galaxy S25 Edge
  • Galaxy S25 FE
  • Galaxy S24
  • Galaxy S24+
  • Galaxy S24 Ultra
  • Galaxy S24 FE

Galaxy A Series

  • Galaxy A57
  • Galaxy A56
  • Galaxy A55
  • Galaxy A37
  • Galaxy A36
  • Galaxy A35
  • Galaxy A27
  • Galaxy A26
  • Galaxy A25
  • Galaxy A17
  • Galaxy A16
  • Galaxy A15
  • Galaxy A07

Galaxy M Series

  • Galaxy M56
  • Galaxy M55
  • Galaxy M54
  • Galaxy M47
  • Galaxy M36
  • Galaxy M17
  • Galaxy M17e
  • Galaxy M16
  • Galaxy M15
  • Galaxy M07
  • Galaxy M06

Galaxy F Series

  • Galaxy F56
  • Galaxy F55
  • Galaxy F36
  • Galaxy F16
  • Galaxy F15
  • Galaxy F07
  • Galaxy F06

Galaxy XCover Series

  • Galaxy XCover 7
  • Galaxy XCover 7 Pro

One UI 9.5 আপডেট পেতে পারে যে Samsung ট্যাবলেটগুলি

শুধু স্মার্টফোন নয়, Samsung-এর একাধিক Galaxy Tab মডেলও এই আপডেটের আওতায় আসতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Galaxy Tab Series

  • Galaxy Tab S11 (Wi-Fi/5G)
  • Galaxy Tab S11 Ultra (Wi-Fi/5G)
  • Galaxy Tab S10 Lite (Wi-Fi/5G)
  • Galaxy Tab S10+ (Wi-Fi/5G)
  • Galaxy Tab S10 Ultra (Wi-Fi/5G)
  • Galaxy Tab S10 FE (Wi-Fi/5G)
  • Galaxy Tab S10 FE+ (Wi-Fi/5G)
  • Galaxy Tab Active 5
  • Galaxy Tab Active 5 Pro

One UI 9.5-এ কী কী নতুন ফিচার থাকতে পারে?

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, One UI 9.5-এ Samsung-এর Phone অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সার্চ অপশনটির অবস্থান বদলানোর পরীক্ষা চলছে বলে খবর। বর্তমানে ব্যবহৃত সার্চ বাটনকে নিচের নেভিগেশন বারে নিয়ে আসা হতে পারে। এর ফলে এক হাতে ফোন ব্যবহার করার সময় সার্চ অপশন খুঁজে পাওয়া আরও সহজ হবে।

এছাড়াও নতুন সংস্করণে Galaxy AI-এর আরও কিছু ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সামগ্রিক ইউজার ইন্টারফেসে পরিবর্তন এবং পারফরম্যান্সের উন্নতিও থাকতে পারে। তবে কোন কোন AI ফিচার যুক্ত হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি Samsung।

কবে আসবে One UI 9.5?

One UI 9.5-এর পরীক্ষামূলক সংস্করণ নিয়ে খবর সামনে এলেও Samsung এখনও আনুষ্ঠানিকভাবে আপডেটটির ঘোষণা করেনি। কবে থেকে রোলআউট শুরু হবে, কোন দেশে প্রথম পাওয়া যাবে এবং কোন ডিভাইসগুলি চূড়ান্তভাবে আপডেট পাবে, তা এখনও অজানা।

এখানে উল্লেখিত তালিকাটি Gizmochina-র রিপোর্ট এবং Samsung-এর আগের সফটওয়্যার আপডেট নীতির ভিত্তিতে তৈরি সম্ভাব্য তালিকা। এটি সংস্থার প্রকাশিত চূড়ান্ত আপডেট তালিকা নয়। তাই নিজের Galaxy ফোন বা ট্যাবলেট One UI 9.5 পাবে কি না, তা নিশ্চিত হতে Samsung-এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *