হুগলিতে নাবালিকাকে ধর্ষণ-খুন, ফাঁসির সাজা বহাল রইল হাইকোর্টেও - 24 Ghanta Bangla News
Home

হুগলিতে নাবালিকাকে ধর্ষণ-খুন, ফাঁসির সাজা বহাল রইল হাইকোর্টেও

Spread the love

তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে ২০২৫–এর ১৭ জানুয়ারি হুগলির বিশেষ পকসো আদালত অশোক সিংকে মৃত্যুদণ্ডেরই সাজা শোনায়। সেই রায় চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। গত বিধানসভা ভোটের আগেই শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এরইমধ্যে রাজ্যে পালাবদল হয়। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই মামলায় অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখার লক্ষ্যে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়। এই নৃশংসতা ‘বিরলের মধ্যে বিরলতম’ প্রমাণ করার জন্যই তাঁকে আদালত ফের বলার সুযোগ দেয়। শুনানিতে তিনি অপরাধের ভয়াবহতা তুলে ধরে সওয়াল করেছিলেন যে, দীর্ঘ আইনজীবী জীবনে এমন নৃশংস ঘটনার নজির তিনি আর দেখেননি। জয়ন্তনারায়ণের যুক্তি ছিল, ‘এই ধরনের অপরাধে সামান্যতম সহানুভূতিও সমাজের কাছে বিপজ্জনক বার্তা দেবে। এক নাবালিকাকে ধর্ষণের পরে যে ভাবে দেওয়ালে ছুড়ে ছুড়ে রক্তাক্ত করে খুন করা হয়েছে, তার নজিরও নেই। তাই অপরাধীকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।’ শেষ পর্যন্ত রাজ্যের সেই আর্জিতেই সিলমোহর দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ দিনের রায়ে বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘এই নৃশংসতা বিরলতম অপরাধের সংজ্ঞায় পড়ে এবং দোষীর মানসিকতায় কোনও পরিবর্তন বা সংশোধন হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *