যার অসুবিধা হচ্ছে বাংলাদেশ চলে যাক: Dilip Ghosh
বাংলাকে উত্তরপ্রদেশের (UP) আদলে গড়ার হুঙ্কার দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ? বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মা-বোনদের সুরক্ষায় এনকাউন্টারের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাকে ইউপি করব, গুজরাট করব। কারোর বাপের হিম্মত থাকলে আটকাক। অসুবিধা হলে বাংলাদেশ চলে যাক। বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেবো।’ তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বির্তক।