মোবাইলে মাটি দিলে কী হয়? ফোন নষ্ট হতে পারে? জানুন আসল সত্য
মোবাইলে সরাসরি মাটি ঢালার প্রসঙ্গ
আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোবাইলের সাহায্যে মাটি পরীক্ষার প্রযুক্তির কথা বলেন। তাঁর বক্তব্যের একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভাইরাল ভিডিয়ো দেখে অনেকের মনে হতে পারে, ফোনের স্ক্রিনে মাটি রাখলেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু বিষয়টি তেমন নয়। ভিডিয়োতে প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য শুনলে বোঝা যায় যে পদ্ধতির কথা বলা হয়েছে, সেটি একটি বিশেষ সেন্সরযুক্ত যন্ত্র বা AI প্রযুক্তি, যা মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে মাটির গুণমান কেমন তা বিশ্লেষণ করতে পারে।
কী ভাবে কাজ করে এই প্রযুক্তি?
এই ব্যবস্থায় ফোনের সঙ্গে একটি বিশেষ সেন্সর বা মাটি পরীক্ষা করার যন্ত্র যুক্ত থাকে। তাতে অল্প পরিমাণ মাটির নমুনা দিতে হয়। যন্ত্রটি মাটির বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তথ্য মোবাইল অ্যাপে পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে কৃষক জানতে পারেন মাটিতে কোন পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে, কোন ফসল চাষ উপযোগী এবং কতটা সার প্রয়োজন। তবে এর জন্য বিশেষ যন্ত্র রয়েছে, বিশেষ ব্যবস্থাও রয়েছে। কিন্তু সরাসরি মোবাইলের উপর মাটি দিলে তা ফোনের ক্ষতি করতে পারে।